• Spam Comments

  • Blog Stats

    • 10 hits
  • Categories

জুমলা ০৫ Components মেন্যু পরিচিতি ০১


এর আগে কনটেন্ট মেন্যুর কাজ দেখানো হয়েছে। আজ দেখাব Components মেন্যুর কাজ। জুমলার চতুর্থ মেন্যু এটি। চলুন দেখি এতে কি কি সাব মেন্যু থাকে

Joomla Post 05

এতে ডিফল্টভাবে ৫ টি সাব মেন্যু থাকে। আমি একটি এক্সটেনশন ইনষ্টল করেছি বলে এখানে ৬টি সাব দেখাচ্ছে।

১। Banner: নাম দেখেই বুঝতে পারছেন নিশ্চই। এ মেন্যু দ্বারা প্রধানত বিজ্ঞাপনের কাজ করা হয়। এতে তিনটি মেন্যু আছে।

Joomla Post 05

ক) Banners: আপনার বিজ্ঞাপনকে এখান থেকে আপনি নিয়ন্ত্রন করতে পারেন। এখানে গেলে নিচের চিত্রের মত আসবে।

Joomla Post 05

এখানে ১২ টি কলামে বিভিন্ন অ্যাডের তথ্য দেখা যাবে
১। # : অ্যাড নম্বর।
২।

Joomla Post 05

বিজ্ঞাপন সিলেক্ট করার জন্য।
৩। Name: বিজ্ঞাপনের নাম। বিজ্ঞাপনের নামের উপর ক্লিক করলে আপনি একটি এডিটর প্যানেল পাবেন এখান থেকে আপনি বিজ্ঞাপনের সমস্ত বিষয়য়াদি সম্পাদনা করতে পারবেন। এডিটর প্যানেল পরিচিততে একটু পরে আসছি।
৪। Client: অ্যাডদাতার নাম (সম্ভবত)। যেমন গুগল, ইয়াহু অথবা অন্য কোন বিজ্ঞাপন দাতার নাম।
৫। Category: বিজ্ঞাপনের ক্যাটাগরি। যেমন Text Ads, Image Ads ইত্যাদি।
৬। Published: বিজ্ঞাপন টি প্রকাশিত হবে কিংবা হবে না তা দেখার জন্য। এখানকার লাল ক্রস চিহ্নিত চিহ্ন থাকলে বোঝা যাবে বিজ্ঞাপনটি প্রকাশিত না; প্রকাশিত করতে চাইলে সিম্পলি এর উপর ক্লিক। আর সবুজ টিক চিহ্ন থাকলে বোঝা যাবে বিজ্ঞাপনটি অপ্রকাশিত; প্রকাশিত করতে চাইলে সিম্পলি এর উপর ক্লিক করতে হবে।
৭। Order: বিজ্ঞাপনের স্থান বা পজিশন নির্ধারণের জন্য এর ব্যবহার।
৮। Sticky: বিজ্ঞাপনটি ষ্টিকি করে রাখবেন কি/না তা নির্ধারণের জন্য এর ব্যবহার।
৯। Impressions: যারা গুগল অ্যাড নিয়ে কাজ করেন তারা জানেন ইমপ্রেশন কি জিনিস। তবুও যারা জানেন না তাদের জন্য বলছি ইমপ্রেসন হল আপনার অ্যাড বা বিজ্ঞাপন কতবার প্রদর্শিত হয়েছে তার পরিমাণ।
১০। Clicks: আপনার দেওয়া বিজ্ঞাপনে কতবার ক্লিক পড়েছে তার হিসাব নিকাশ।
১১। ট্যাগ: বিজ্ঞাপনটি কোন ট্যাগে দেওয়া আছে তা দেখার জন্য।
১২। আইডি: বিজ্ঞাপনের আইডেন্টি নম্বর।

এছাড়াও একবারে উপরের দিকে ৮টি আইকন আছে। সেগুলো এরকম

Joomla Post 05

বাটনগুলোর নাম দেখেই নিশ্চই এগুলো দিয়ে কি হয় তা বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে আমাকে প্রশ্ন করুন। আর হ্যা এগুলো নিয়ে কাজ করতে হলে আপনার বিজ্ঞাপনটি সিলেক্ট করা থাকতে হবে।
২। Clients: উপরে বলা হয়েছে।
৩। Categories: বিজ্ঞাপনে ক্যাটাগরি সম্পাদনার জন্য।

অ্যাড এডিটর প্যানেল: অ্যাডের নামের উপর ক্লিক করলে নিচের মত এডিটর প্যানেল আসবে

Joomla Post 05

এখানে
Name: অ্যাডের নাম
Alias: লিংক।
Show Banner: ব্যানার প্রদর্শিত হবে কি/না তা নির্ধারণ।
Sticky: বিজ্ঞাপনটি ষ্টিকি হবে কি/না তা নির্ধারণ।
Order: বিজ্ঞাপনটির স্থান নির্ধারণ।
Category: বিজ্ঞাপনটির ক্যাটাগরি নির্ধারণ।
Client Name: বিজ্ঞাপনটির ক্লায়েন্টের নাম বা বিজ্ঞাপন দাতার নাম।

Custom Banner Code: অ্যাডের কোড এখানে দিতে হবে।
Description/Notes: কোন বর্ণনা দিতে চাইলে এখানে দিতে হবে।

Width: বিজ্ঞাপনের প্রস্থ নির্ধারণ
Height: বিজ্ঞাপনের উচ্চতা নির্ধারণ

Tags: বিজ্ঞাপনের ট্যাগ নির্ধারণ

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.